1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবায়েত আফরোজ সেঁজুতি (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত সেঁজুতি ভালুকা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন মাস্টারের মেয়ে। সে স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টার দিকে ভালুকা টু সাতেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, চাচি মারা যাওয়ার খবর পেয়ে মা-বাবার সঙ্গে সাতেঙ্গা গ্রামের বাড়িতে যায় সেঁজুতি। পরে সেখান থেকে মায়ের সঙ্গে ভালুকা ফেরার পথে অসাবধানতাবশত তার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি