1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

১১ বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থ বিএনপি : কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

১১ বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থ বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত ১১ বছর ধরে ধারাবাহিকভাবে বিএনপি আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তিনি বলেছেন, কোনো আন্দোলনে যদি জনগণের সম্পৃক্ততা না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’

বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

রবিবার সকালে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর ভর করেছে।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

এ সময় নারী নির্যাতনসহ যেকোনো অপরাধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

প্রমত্তা পদ্মার বুকে আজ ৩২তম স্প্যান বসানো হয়েছে। এর ফলে সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান হয়েছে। অনুষ্ঠানে সে বিষয়টি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘আজ সকালে পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮ শত মিটার দৃশ্যমান হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি