1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

হঠাৎ অসুস্থ সাংসদ মাদানীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী হঠাৎ শারীরিকভাবে বেশি অসুস্থ হয়েছেন। তাকে জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে হার্টের ব্যথা অনুভব করায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এমপি মাদানীকে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বোর্ড বসিয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

এমপিপুত্র হাসান মাহমুদ জানান, গত কয়েক দিন আগে আমার বাবার বাংলাদেশ আই হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হয়। সোমবার রাতে হঠাৎ বুকের ব্যথা অনুভব করায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইউনাইটেড হাসপাতালে আনা হয়েছে। বাবার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের উপস্থিতে ওনাকে চিকিৎসকের পরামর্শে ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি