1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

সড়ক দুর্ঘটনার ৮ দিন পর ছাত্রলীগ নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আট দিন পর বাবুল আহম্মেদ (২৪) নামে ছাত্রলীগের এক নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাবুল আহম্মেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংগাইল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. সাদেক হোসেন ভূঁইয়া।

নিহত বাবুল আহম্মেদ উপজেলার গাংগাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গাংগাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গয়েশপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, গত ৭ মে সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরি নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা বাবুল আহম্মেদের মাথা ও পা গুরুতর জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি