1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

সিরিজ জয়ের মাঝেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

সিরিজ জয়ের মাঝেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : রোববার সিডনিতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে জয়ের আনন্দের মাঝেই দুঃসংবাদ হয়ে এল ডেভিড ওয়ার্নারের ছিটকে পড়ার খবরটি। রোববার ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। চোটটা যে বেশ গুরুতর বোঝা গিয়েছিল, যখন সতীর্থদের কাঁধে ভর করে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার।
স্ক্যান রিপোর্টের পর অস্ট্রেলিয়া জানিয়েছে, ওয়ানডে সিরিজের শেষ এবং টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই খেলতে পারবেন না ওয়ার্নার। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ডি’আরকি শর্টকে। ওয়ার্নারের ছিটকে পড়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই বলা যায়। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৬৯ এবং ৮৩ রানের দুটি ইনিংস খেলেন মারকুটে এই ওপেনার।
এদিকে সিরিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে পেসার প্যাট কামিন্সকে। টেস্ট সিরিজের জন্য তাকে তরতাজা রাখতেই এমন সিদ্ধান্ত স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আশাবাদি, টেস্ট সিরিজের আগেই ওয়ার্নার সুস্থ হয়ে উঠবেন। কামিন্সকেও বিশ্রাম দেওয়াও যে টেস্ট সিরিজে সেরাটা পাওয়ার জন্যই, জানিয়েছেন অসি কোচ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি