1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান: ভারতের জলশক্তি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও পাকিস্তানে যেন না যায়, সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। এমনটাই জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী সি আর পাতিল।

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জলশক্তি মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়া হবে।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৫ পর্যটকসহ এক স্থানীয় বাসিন্দা। এরপরই দেখা দেয় কূটনৈতিক টানাপড়েন। এই সংকটের মধ্যেই দুই দেশ নিচ্ছে পাল্টা ব্যবস্থা। পাকিস্তান এরইমধ্যে নিজেদের আকাশ সীমায় ভারতীয় বিমান নিষিদ্ধ করেছে।

এদিকে পাকিস্তান বলছে। যদি সিন্দু নিদের পানি প্রবাহ বন্ধ করা হয়, তবে তা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে এবং পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি