1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

সাবেক এমপি গিয়াস উদ্দিন আহমেদ আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ (৬৯) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারতের এশিয়ান ইন্সটিটিউ অব সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট এশিয়ান ইন্সটিটিউ অব সায়েন্স হাসপাতালে সাবেক এই সংসদ সদস্যের কিডনী প্রতিস্থাপন করা হয়।

ক্যাপ্টেন গিয়াস উদ্দিন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।

সদ্য প্রয়াত এই সাবেক সাংসদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৮১ সালে চট্রগ্রাম সেনানিবাসে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু সেনা সদস্যের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলে এই হত্যার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনি গ্রেফতার হন এবং কারাভোগ করেন।

পরবর্তীতে গিয়াস উদ্দিন আহমেদ আওয়ামীলীগে যোগদান করেন এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে গফরগাঁও থেকে এমপি নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি