1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সরিষাবাড়ীতে নার্সসহ তিন নারীকে পিটিয়ে আহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে এক নার্সসহ তিন নারী ও এক শিশুকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহতরা হলেন, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের মেয়ে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের নার্স পারভীন আক্তার মুক্তা (২৮) তার মা রেজিয়া বেগম (৬০) বোন শিখা বেগম (৩২) ভাগ্নি সানজিদা আক্তার (৬)।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের নুরুল ইসলাম ছেলে বেলাল মিয়া ও পারভীন আক্তারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার রাতে বেলালের স্ত্রী রিনা বেগম পারভীনদের আঙ্গিনায় কিছু পঁচা আবর্জনা ফেলে চলে যায়। সেগুলো রাতে পরিষ্কার করে আর যেন না ফেলে সেটা বলতে গেলে পারভীনের বোন শিখার কথা কাটাকাটি বাধে বেলালদের সঙ্গে। কথা কাটাকাটির এক পর্যায়ে শিখাকে মারধর করে বেলাল তার ছেলে আলম ও সুলতান। শিখার ডাক চিৎকারে মা ও বোন এগিয়ে গেলে তাদের কেউ মারধর করে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে তারা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম বলেন, ওই মারধরের ঘটনায় এখনো অভিযোগ পায় নাই। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি