1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

শ্রীবরদীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এনএম সাজ্জিল সাদিক, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাচন অফিসার এনএম সাজ্জিল সাদিক বলেন, পূর্বের জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হবে। যাদের পরিচয়পত্র হারিয়ে গেছে তাদেরকে নির্বাচন কমিশন বরাবর ব্যাংক চালানের মাধ্যমে ৩৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। তিনি আরো বলেন, নতুন ভোটাররা স্লিপ জমা দিয়ে পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন। পৌরসভায় বিতরণ শেষ হলে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারী থেকে ০১ মার্চ পর্যন্ত শ্রীবরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি