1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা : চাচা নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেরাজ উদ্দিনের চাচা শীরমত আলী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০জন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হেরুয়া বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শীরমত আলী মৃত সামাদ শেখের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমাসহ নানা কারণে ওই সংবাদকর্মীর পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল রেজাউল করিম সাদাসহ তার পরিবারের। সম্প্রতি ওই এলাকায় এলাকাবাসী ও মেরাজ উদ্দিন মিলে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান নামে একটি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন।

স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সংবাদকর্মী মেরাজ উদ্দিনের সঙ্গে তাদের আরও বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে শনিবার বিকেলে রেজাউল করিম সাদা ও ৫০-৬০ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মেরাজ উদ্দিনের বাড়িতে হামলা করে। এতে শীরমত আলীসহ ১১ জন আহত হন।

পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর শীরমত আলী ও আল আমিন ডানোকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শীরমত আলী মারা যায়।

আর বাকি সবাই শেরপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সাংবাদিক মেরাজ উদ্দিন বলেন, ‘বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই রেজাউল করিম গংরা আমাকে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে আমি একটি জিডিও করেছিলাম। তারা শনিবার আমাদের ওপর হামলা করেছে’।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি