1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

শেরপুরে মোটরসাইকেল নিয়ে শোডাউন, ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মহড়া করার দায়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী মো. আরিফ রেজাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফ রেজার (চামচ প্রতীক) পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা কয়েক শ মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হন। তাঁরা শহরে মহড়া করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুন শহরের নবীনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরিফ রেজাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মেয়র প্রার্থী আরিফ রেজার পক্ষে কামাল হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ থানার পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ইউএনও ফিরোজ আল মামুন মেয়র প্রার্থী আরিফ রেজাকে জরিমানা করার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি শেরপুর ও শ্রীবরদী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি