1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শেরপুরে মেছো বাঘের কামড়ে আহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর জেলার সদর উপজেলায় মেছো বাঘের কামড়ে রাসেল মিয়া (৩৫) নামে একজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রাসেল মিয়া সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের মতু মিয়ার ছেলে। পরে এলাকাবাসীদের আঘাতে মেছো বাঘের বাচ্চাটি মারা যায়। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে স্থানীয় আফু শেখের বাড়ির পিছনে বাঁশের ঝাড়ে এলাকাবাসী একটি মেছো বাঘের বাচ্চা দেখতে পায়। বাঘটিকে ধরতে চারিদিকে এলাকাবাসীর সমাগম দেখে বাঘের বাচ্চাটি ভয়ে পালানোর চেষ্টা করে। একসময় বাচ্চাটি আত্মরক্ষার্থে রাসেল মিয়ার হাতে কামড় দিয়ে তাকে আহত করে। এলাকাবাসী বাচ্চটিকে কৌশলে ধরে ফেলে। পরবর্তীতে অজ্ঞাত লোকের লাঠির আঘাতে বাচ্চাটি মারা যায়।

শেরপুর বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই বাঘের বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। মৃত অবস্থায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি