1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে ফেনসিডিলসহ তিন আদিবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার দিনগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাটের রাঙ্গাপাড়া গ্রামের বসুক সাংয়ের ছেলে জেক্কান রিচিল (২৫), নালিতাবাড়ীর খলচান্দা গ্রামের মৃত বিমল কোচের ছেলে নির্মল কোচ (২৩) ও ঝিনাইগাতীর রাংটিয়া গ্রামের গন্দেরাম কোচের ছেলে লিটন কোচ (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে লিটন তিনটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্য দুজনের নামেও একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি