1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত, আটক ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এসএম জুবায়ের দীপ আহত হয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শেরপুর পৌর শহরের পূর্ব শেরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে ডিবিসির জেলা প্রতিনিধি এসএম জুবায়েরের ওপর হামলা করেন দুর্বৃত্তরা। এ সময় তার মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেন তারা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন অন্য সাংবাদিকরা।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিক্ষুব্ধ সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে মামলার পরিপ্রেক্ষিতে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে আহত সাংবাদিক এসএম জুবায়ের দীপ বলেন, ‘আমি প্রেস ক্লাব থেকে ঘটনাস্থলে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার কাছে থাকা মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে আমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি