1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২

শেরপুরে বেপরোয়া গতির ড্রামট্রাক চাপায় মো. নুরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে শেরপুরের চাপাতলীস্থ এতিমখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় হামিদুল ইসলাম (৪৫) নামে আরও একজন আহত হন।

নিহত নুরুল ইসলাম সদর উপজেলার পাকুড়িয়ার পূর্বপাড়া গ্রামের মৃত মত শেখের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। আহত হামিদুল ইসলাম কসবা কাচারিপাড়া এলাকার নওশেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে করে শেরপুরের খরমপুর থেকে কসবা কাচারীপাড়া শ্বশুরবাড়িতে ফিরছিলেন রংমিস্ত্রি নুরুল ইসলাম ও হামিদুল ইসলাম। পথিমধ্যে চাপাতলী এতিমখানা চৌরাস্তা মোড়ে আসার পরই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রামট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত হামিদুল জেলা সদর হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন বলেন, নুরুল ইসলাম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তাঁর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি