1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

রাস্তা পার হতে গিয়ে সড়কে মা-মেয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা-রূপচন্দ্রপুর নামক স্থানে প্রাইভেট কারের চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হেপী আক্তার ও তাঁর মেয়ে রেশমা আক্তার (৩)। খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারির পর হেপী আক্তার তার মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিলে সড়কেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি