1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

রংপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। এতে তিন বছর মেয়াদি (২০১৯-২০২২) কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৭ ডিসেম্বর) এ কমিটি অনুমোদন করেছেন। উপদেষ্টা পরিষদের ২৭ জন সদস্য ছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন ১১ জন। বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ২৫ জন। একজন কোষাধ্যক্ষ ও সদস্য রয়েছেন ৩৬ জন।

এর আগে সম্মেলনের এক বছর পর গত ২৯ নভেম্বর পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। ওই কমিটিতেও সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়।

গত বছরের ২৮ নভেম্বর রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওইদিনই রাতে জেলা আওয়ামী লীগের কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে মমতাজ উদ্দিন আহাম্মেদকে সভাপতি ও রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সম্মেলনের এক বছর পর সোমবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি