1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

যুক্তরাজ্যে অনুমোদনের পথে করোনার ভ্যাকসিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

বৈশ্বিক মহামারি করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা পৃথিবী। যেখানে এখনো গড়ে পাঁচ লাখের বেশি মানুষ ভাইরাসটির শিকার হচ্ছেন। প্রাণ হারাচ্ছেন কয়েক হাজার করে। এমতাবস্থায় করোনার গতি থামাতে কার্যকর ভ্যাকসিনের পথ চেয়ে বিশ্ববাসী।

এরই মধ্যে আশার বাণীও শুনিয়েছে বায়োএনটেক ও ফাইজার নামের দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাইজার কোম্পানি তাদের ভ্যাকসিন প্রথমবারের মতো শুক্রবার পরিবহন শুরু করেছে। যা এখন বাস্তবিকভাবে প্রয়োগের অপেক্ষায়।

এবার ইউরোপের দেশ যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিনের অনুমোদন দিচ্ছে দেশটির সরকার। আগামী সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা টিকার অনুমোদন দেবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজারের যৌথ উন্নয়ন করা ভ্যাকসিন অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরবরাহ শুরু হবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে। যুক্তরাজ্য ইতোমধ্যে চার কোটি ভ্যাকসিন সরবরাহের আদেশ দিয়েছে। চলতি মাসের প্রথম দিকে বায়োএনটেক ও ফাইজার জানিয়েছিল, তাদের ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ভ্যাকসিনের অনুমোদন দিয়ে থাকে। ইইউ থেকে যুক্তরাজ্যের পুরোপুরি বের হয়ে যাওয়ার কার্যক্রম শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। তাই জরুরি প্রয়োজনে সাময়িক অনুমোদনের ক্ষমতা দেয়া হয়েছে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটারি এজেন্সিকে।

শুক্রবার ব্রিটিশ সরকার অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার উন্নয়ন করার টিকা পর্যালোচনার জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে চিঠি দিয়েছে।

এদিকে ভ্যাকসিন পাওয়ার পরপর এর দ্রুত বিতরণ ও সমন্বিত ব্যবস্থাপনার জন্য নাদিম জাহাউইকে টিকামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নাদিম করোনার টিকার উন্নয়ন ও বিতরণসহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি