1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ বিভাগের ৬ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহ বিভাগের ৬টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করা হয়েছে। পুরাতন সরকারি এসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপকরা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের এসব কলেজে পদায়ন দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো আবু তাহের। শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ। ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মিলটন ভট্টাচার্য। শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ আফিয়া ফেরদৌস।

ময়মনসিংহের হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এ কে এম নাছির উদ্দিন। ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মনজুরুল করিম।

অপরদিকে পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মেহেরুন নেছা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি