1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ময়মনসিংহে ৭ অস্ত্রধারী ডাকাত ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

ময়মনসিংহে ডিবির বিশেষ অভিযানে ৭ অস্ত্রধারী ডাকাত ও ১ মাদক ব্যবসায়ীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই ময়মনসিংহ নগরীর ভয়ংকর ছিনতাইকারী ও ডাকাতির সংঘবদ্ধ চক্র। গ্রেপ্তারকালে এদের কাছ থেকে ১ টি পাইপগান, ২টি গুলি, ১টি চাপাতি, ৫ টি চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রাতের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

ডিবি ওসি মো. শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মো. আব্দুল জলিল ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নিজাম নগর থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘমারা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ফরহাদ (২৪) (বাঘমারা প্রাইমারী স্কুলের পাশে জনৈক সুরুজ উকিলের বাসার ভাড়াটিয়া), কালিবাড়ী রোডের মৃত আ. বারেকের ছেলে রফিকুল ইসলাম জয় (২৫), কৃষ্টপুরের আ. রহিমের ছেলে মো. সানি (২৩), কৃষ্টপুর বাগানবাড়ীর মৃত আনোয়ার কামালের ছেলে সরোয়ার হোসেন শিপু (৩২), পাটগুদাম রোডের মৃত. ইসরাইল মিয়া ওরফে বেঙ্গা মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩০), কোতোয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর আদর্শ কলোনীর মো. নূর ইসলামের ছেলে মো. নবী হোসেন (৩৫) এবং ত্রিশাল থানাধীন পারখাইল রাঘামারা বালিপাড়ার মুনসুর আলীর ছেলে শাহরিয়ার হোসেন রিফাত (২০)।

এদিকে, এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার সারদা ঘোষ রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি নাঈম আহম্মেদ সিয়ামকে (২২) গ্রেপ্তার করেন। মাদক কারবারি নাঈম নওমহল নন্দীবাড়ী এলাকার মৃত আসলাম আহম্মেদের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি