1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে পৌঁছালো ৩ লাখ ২৪ হাজার ডোজ করোনার টিকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহে পৌঁছেছে ৩ লাখ ২৪ হাজার ডোজ করোনার টিকা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনগত মধ্যরাতে আসে এসব টিকা। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম।

তিনি বলেন, করোনার টিকা প্রয়োগের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় থাকবে আটটি বুথ। এরমধ্যে চারটি বুথ হবে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে। এছাড়াও প্রতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বুথ স্থাপন করা হবে।

সিভিল সার্জন আরও বলেন, যদি মানুষের চাপ বাড়ে তাহলে সিটিতে আরও দশটি বুথ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি বুথে দুইজন টিকাদানকারী ও চারজন করে স্বাস্থ্যকর্মী থাকবে। একই সাথে মেডিকেল টিম, বিছানা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত থাকবে। টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে বলেও জানান ডা. এবিএম মশিউল আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি