1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ময়মনসিংহে কিশোরী ফুটবলারকে ধর্ষণ, এসআই প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই জাহিদ হাসানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার আসামি সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিনে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও জবানবন্দি দেন আদালতে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে, ওই কিশোরী ফুটবলারের অভিযোগ, গত সোমবার (২৫ এপ্রিল) পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণচেষ্টার মামলা রুজু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি