1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

ময়মনসিংহে ইট ভাটায় ৮ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে ছয় ইট ভাটায় ৮ লাখ দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনভর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।

ইটভাটাগুলো হলো- রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখার বিসমিল্লাহ ব্রিকসকে এক লাখ ৮০ হাজার টাকা, চাচা-ভাতিজা ব্রিকসকে ৮০ হাজার টাকা, এনজিএস ব্রিকসকে দুই লাখ টাকা, শামসু ব্রিকসকে এক লাখ ২০ হাজার টাকা, এসএমসিমি ব্রিকসকে ৮০ হাজার টাকা, সাফায়েত ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও হাসান মারুফ বলেন, ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি