1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে আজ থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী ইসলামী বইমেলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র কেন্দ্রীয় সীরাতুন্নবী সা. সম্মেলন উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বরে আজ ৪মার্চ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ইসলামী বইমেলা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বড় মসজিদের পেশ ইমাম ও খতীব আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ঐ সময় মেলায় আরো উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামী প্রকাশন রাহনুমা প্রকাশনীর স্বত্বাধিকারী মাহমুদুর রহমান, ইত্তেফাক টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুফতি আমীর ইবনে আহমাদ সহ দেশের শীর্ষস্থানীয় অভিজাত প্রকাশনা সংস্থাসমূহের প্রতিনিধি এবং ইসলামী লেখকবৃন্দগণ।

মেলাটি উদ্বোধনের পর থেকে শুরু হয়ে চলবে ৮ মার্চ রাত ৯টা পর্যন্ত। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়াও প্রতিবছরই বিপুল পরিমাণ বই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতির পাশাপাশি দেশের স্বনামধন্য ইসলামী লেখকগণ উপস্থিত থাকেন। এবারো স্বনামধন্য লেখক ও সাহিত্যিক মাওলানা যাইনুল আবিদীনসহ বিভিন্ন পর্যায়ের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীগণও উপস্থিত থাকবেন বলে আশা করছে মেলা কর্তৃপক্ষ।

মেলা উপলক্ষে, বইমেলা প্রাঙ্গণে মেলা শুরু হওয়ার পরদিন অর্থাৎ ৫ মার্চ অনুষ্ঠিত হবে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

উল্লেখ্য,২০০৭ সালে ঢাকার পরে ময়মনসিংহে সর্বপ্রথম ইসলামী বইমেলা শুরু হয়। এরপর বিগত কয়েক বছর ধরে ময়মনসিংহে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারো ভিন্ন আঙ্গিকে ভিন্ন সাজে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সীরাতুন্নবী সা. সম্মেলন’২১ উপলক্ষে ৫ দিনব্যাপী এই ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি