1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে আবু রায়হান নামের বিশ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ঝোরারপাড় এলাকার কৃষক শাহীন আলমের ছেলে।

শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ঝোরার পাড় এলাকার কৃষক শাহীন আলম ও রেনুকা বেগম দম্পতি তাদের বিশ মাস বয়সী শিশুসন্তান আবু রায়হানকে নিয়ে আজ মঙ্গলবার সকালে সিএনজিযোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আত্মীয়বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।

পথে বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে বাঁশ নামায় ইজারাদারের লোকজনরা। এ সময় সিএনজিচালক আকস্মিক ব্রেক কষলে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে বসা মায়ের কোল থেকে সিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আবু রায়হান। দুর্ঘটনায় শিশুটির বাবা-মাও সামান্য আহত হন।
খবর পেয়ে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এ সময় শিশুটির বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জোয়াহের হোসেন খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি