1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মামলা তুলে না নেয়ায় কিশোরীকে অপহরণের পর ফের ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মো. আব্দুস সাত্তার (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস সাত্তার বাবুর্চির কাজ করেন। তিনি ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ ফেব্রুয়ারি ওই কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ২২ ফেব্রুয়ারি সকালের দিকে মো. আব্দুস সাত্তারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডীবেড় মধ্যম পাড়ার মো. ময়নুল ইসলাম হিরন মোল্লার বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে আব্দুস সাত্তারকে গ্রেফতার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ আব্দুস সাত্তার স্বীকার করেন, তিনি পূর্ব শত্রুতার জেরে জোরপূর্বক ওই কিশোরীকে অপহরণ করেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

এর আগে গত বছরের ৫ জুলাই ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন কিশোরীর বাবা। পরে ওই মামলায় পুলিশ আব্দুস সাত্তারকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে সাত্তার জামিনে এসে কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেন। মামলা তুলে না নেয়ায় ওই কিশোরীকে ফের অপরণের পর ধর্ষণ করে কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডীবেড় মধ্যম পাড়ার মো. ময়নুল ইসলাম হিরন মোল্লার বাড়িতে আটকে রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি