1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মাইলস্টোনে নিহত মাহেরীন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর পৈতৃক বাড়িতে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালাতো ভাই মরহুম মোহিতুর রহমান চৌধুরীর বড় কন্যা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাচাতো বোন।

সেখানে দোয়া শেষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। এসময়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলালসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মেহেরীন চৌধুরী গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন। পরে বাবার বাড়ি বগুলাগাড়ি গ্রামে বাবা মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরীর কবরের পাশে তাকে শায়িত করা হয়। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন। তাকে সমাজসেবা বা জনসেবায় সার্বিক অবদানের জন্য (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি