1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ভৈরবে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে গজারিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের আলাউদ্দিনের ছেলে দফাদার আরফান আলী (৪৫) ও গজারিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে স্কুলছাত্র আমিন (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দফাদার আরফান আলী সিএনজিচালিত অটোরিকশায় করে ভৈরব বাজারের দিকে যাচ্ছিলেন। গজারিয়া গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসিমন গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র আমিনের ওপর উঠে যায়। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আরফান ও আমিন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গজারিয়া ইউপি চেয়ারম্যান শাহরিয়ার কবির সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দুজনের লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি