1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভালুকায় রাস্তা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

ময়মনসিংহের ভালুকায় চলাচলের অযোগ্য রাস্তাগুলো সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার, মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সুশিল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

এ সময় বক্তারা সিডস্টোর-সখিপুর সড়ক, জামিরদিয়া-কাশর সড়ক, মাস্টারবাড়ী- জামিরদিয়া সড়ক, তেপান্তর-নারিশ কলাবাগান সড়ক, আইডিয়াল- সাদ সান সড়ক, বনভোজন- বড় কাশর সড়ক, মাহদীন- দক্ষিণপাড়া সড়ক, ঝালপাজা সড়কসহ ভালুকা বিভিন্ন চলাচল অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কার ও পুনঃনির্মানের দাবি করেন।

মানববন্ধন শেষে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে প্রায় দুই ঘন্টা সময় যানবাহন অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত নিয়ন্ত্রণে আনেন। এসময় আন্দোলনরত জনতার সাথে একাত্ততা ঘোষণা করে তিনি রাস্তা সংস্কারের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার বিষয়ে আশ্বস্ত করলে এলাকার ভুক্তভোগী জনগণ রাস্তা থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি