1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বয়সে বড় যেসব তারকার সঙ্গে প্রিয়াঙ্কার স্বামীর সম্পর্ক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বয়সে বড় যেসব তারকার সঙ্গে প্রিয়াঙ্কার স্বামীর সম্পর্ক

রিপোর্টার


  • আপডেট :
    বুধবার, ২ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হয় মার্কিন গায়ক নিক জোনাসের। তারপর এ জুটির প্রেমের গুঞ্জন শুরু হয়। কিছুদিনের মধ্যে গুঞ্জন বাস্তবে রূপ নেয়। নিকের চেয়ে প্রায় ১১ বছরের বড় প্রিয়াঙ্কা তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালের ১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন এই প্রেমিক যুগল। মঙ্গলবার (১ ডিসেম্বর) তারা দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ করলেন।
প্রিয়াঙ্কার সঙ্গে ব্যক্তিগত জীবন বেশ ভালো উপভোগ করছেন নিক জোনাস। কিন্তু প্রিয়াঙ্কা ছাড়াও তার জীবনে আরো বেশ কজন নারী এসেছিলেন, তারাও নিকের চেয়ে বয়সে বড় ছিলেন।
গায়িকা মাইলি সাইরাস ও সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অস্ট্রেলিয়ান গায়িকা ডেল্টা গুডরেমের প্রেমে পড়েন নিক জোনাস। তার সঙ্গে নিকের বয়সের ব্যবধান ছিল ৮ বছর। ২০১২ সালে সম্পর্কের ইতি টানেন তারা। ‘এমিলি ইন প্যারিস’ খ্যাত মার্কিন অভিনেত্রী লিলি কলিন্সের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল নিকের। তখন লিলির বয়স ছিল ২৯ আর নিকের ২৬ বছর।
মার্কিন অভিনেত্রী কেট হাডসনের সঙ্গে গড়ে উঠেছিল নিকের প্রেমের সম্পর্ক। তা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। নিকের থেকে ১৪ বছরের বড় কেট। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমে নিক বলেছিলেন—আমাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল। কেটকে আমি প্রচন্ড সম্মান করি। কারণ সে অসাধারণ মনের মানুষ।
মার্কিন সংগীতশিল্পী রিটা ওরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিক। যদিও এ বিষয়ে কখনো মুখ খুলেননি নিক কিংবা রিটা। কিন্তু একটি ওপেন সিক্রেট হলো—‘হোয়াট ডু আই মিন টু ইউ’ শিরোনামে নিক জোনাস যে গানটি লিখেছিলেন, তা রিটাকে উৎসর্গ করা। গানটিতে রিটার নামও উল্লেখ ছিল। রিটাও নিকের চেয়ে দুই বছরের বড়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি