1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বড় ভাইয়ের চেয়ারে ছোট ভাই!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার বিআরডিবির অধীনস্থ গৌরীপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে মাসুদুর রহমান শুভ্রর ভাই মো. আবেদুর রহমান প্রান্ত চেয়ারম্যান (সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন।

এ পদে থাকা গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র ২০২০সনের ১৭ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় নিহতের ঘটনায় পদটি শূন্য হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়া ও উপজেলা সমবায় অফিসার ফাহমিদা আক্তার লীমা স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি যোগীরডাংরী সমিতির মো. দোয়াদ মিয়া, সদস্য গিধাউষার মো. আব্দুল মান্নান, বিশ্বনাথপুরের মো. হাকিমুর রহমান, লামাপাড়ার মো. মজিবুর রহমান, বিষমপুরের মো. কবীর মাসুদ আলম, নতুনবাজারের মোছা. জাহানারা খানম।

এদিকে শুভ্র হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র ২০২০ সনের ১৭ সেপ্টেম্বর খুন হন। এ ঘটনায় তার ছোট ভাই আবেদুর রহমান প্রান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। গত বছরের ৫ মে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ আদালতে প্রতিবেদন দেন।

এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বিচার কার্যক্রম চলমান রয়েছে।

নিহতের চাচা সাদেকুর রহমান সেলিম বুধবার জানান, মামলার সাক্ষী শেষ পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি