1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিস্ফোরক মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল একদিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা ‘শিশু বক্তা’ মাওলানা রফিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই।

বুধবার (২১ এপ্রিল) সকালে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে ভার্চ্যুয়াল শুনানী শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।

মাওলানা রফিকুল ইসলামের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস বলেন, গত ২৯ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়। এ ঘটনায় সকালে ভার্চ্যুয়াল আদালতে কোতোয়ালী থানা পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত রফিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক। তিনি ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিতি। সরকার বিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গত ৭ এপ্রিল (বুধবার) দিনগত রাতে নেত্রকোণা থেকে তাকে আটক করে র‌্যাব। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি