1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

নেত্রকোনার কেন্দুয়ায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কেন্দুয়া থানা পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সোহেল রানাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

সোহেল রানা উত্তর আশুজিয়া গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে।

এর আগে শুক্রবার উপজেলার বলাইশিমুল ইউনিয়নে নানার বাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এরপর কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে মামলা ও পরিবারের বরাত দিয়ে জানান, বাকপ্রতিবন্ধী কিশোরী মায়ের সঙ্গে পাশের এলাকায় নানারবাড়ি গিয়ে একাই নিজ বাড়ি আসার পথে সোহেল রানা ওই কিশোরীকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ভিকটিমের গোঙানির শব্দ শুনে মাসহ অন্যরা তাকে উদ্ধার করেন এবং সোহেল রানাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে।

শনিবার দুপুরে পুলিশ সোহেল রানাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করে। একইসঙ্গে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি