1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

বাইডেনের প্রেস টিমের গুরুত্বপূর্ণ সব পদেই নারী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বাইডেনের প্রেস টিমের গুরুত্বপূর্ণ সব পদেই নারী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিমের সব গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দিয়েছেন। বাইডেন শিবির দাবি করছে, দেশের ইতিহাসে এমন নিয়োগের ঘটনা এই প্রথম। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি থেকে হোয়াইট হাউসের প্রেস টিমের নেতৃত্ব দিতে যে নারী নিয়োগ পেয়েছেন; তিনি হলেন বাইডেনের নির্বাচনী প্রচারণা শিবিরের কমিউনিকেশন্স ডিরেক্টর কেট বেডিংফিল্ড।
বারাক ওবামার সময় হোয়াইট হাউসের কমিউনিকেশন্স ডিরেক্টর জেন সাকি হতে যাচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি। প্রসঙ্গত, ওবামা প্রশাসনে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
নানাবিধ লোকের সমন্বয়ে পুরো দেশকে প্রতিফলিত করার মতো একটি প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিলেও বাইডেন ওবামা প্রশাসনের লোকজনকেই ফের হোয়াইট হাউসে ফিরিয়ে আনছেন বলে অভিযোগ অনেকের।
বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘আজ প্রথম সম্পূর্ণরূপে নারীদের নিয়ে গঠিত হোয়াইট হাউসের যোগাযোগ টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। যোগ্য, অভিজ্ঞ এই যোগাযোগকারীরা তাদের কাজে বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটাবেন এবং দেশকে ফের ভালো করে গড়ে তুলতে একই প্রতিশ্রুতির অধীনে কাজ করবেন।’
এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসের দুই শীর্ষ প্রেস উপদেষ্টা হতে যাচ্ছেন সিমন স্যান্ডার্স এবং অ্যাশলে এটিন্নে। মন্ত্রিসভার অংশ না হওয়ায় প্রেস দফতরে নিয়োগ পেতে সিনেটের অনুমোদন লাগে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি