1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

আজ পর্দা নামছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

আজ বিকাল সাড়ে চারটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

খুলনা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে। আর চট্টগ্রাম ফাইনালে ওঠে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে।

এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে। এর মধ্যে খুলনা জয় পায় এক ম্যাচে। আর চট্টগ্রাম দুই ম্যাচে।

পাঁচটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে লিগ পর্ব থেকেই বিদায় নেয় মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৮ ম্যাচ খেলে তারা জয় পায় মাত্র ২ ম্যাচে। অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফে ওঠে চট্টগ্রাম। আর ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ চারে ওঠে খুলনা।

৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচে ঢাকার কাছে ৯ রানে হেরে বাদ পড়ে তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি