1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ফের ভূমধ্যসাগরে জাহাজ পাঠাচ্ছে তুরস্ক, নতুন উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ফের ভূমধ্যসাগরে জাহাজ পাঠাচ্ছে তুরস্ক, নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরে বিরোধপূর্ণ এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ফের তৎপরতা শুরু করেছে তুরস্ক। দেশটির অনুসন্ধানকারী জাহাজ ‘অরুক রিস’ বিরোধীয় অঞ্চলে সোমবার থেকে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে। এমন পদক্ষেপের ফলে এথেন্সের সঙ্গে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তুর্কি নৌবাহিনী জানায়, অরুক রিস নামের জাহাজ সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত গ্রিসের দক্ষিণের কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অনুসন্ধানকারী জাহাজ অরুক রেইস’কে একমাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত নিয়ে আসে তুরস্ক।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি