1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

ফাঁকির ৮ কোটি টাকা পরিশোধ করল পূবালী ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ফাঁকির ৮ কোটি টাকা পরিশোধ করল পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
ভ্যাট গোয়েন্দা নিরীক্ষায় বেরিয়ে আসা ফাঁকি দেয়া প্রায় আট কোটি টাকা পরিশোধ করেছে পূবালী ব্যাংক।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ভ্যাট গোয়েন্দা পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায়, বিভিন্ন খাতে সাত কোটি ৯০ লাখ টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে।

এই অনিয়মের মধ্যে রয়েছে-নিয়মবহির্ভূত রেয়াত ৩৭ লাখ ৪১ হাজার টাকা। বিভিন্ন খাতে উৎসে ভ্যাট কর্তন করলেও তা জমা দেয়া হয়নি-এমন ছয় কোটি ৫ লাখ টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী দুই শতাংশ হারে সুদবাবদ এক কোটি ৪৫ লাখ টাকা।

ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দলের দাবি উত্থাপনের পর্যায়ে পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে আজ ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে বলে জানান মইনুল খান।

ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে এই নিরীক্ষাটি সম্পন্ন হয়।

এর আগেও পূবালী ব্যাংক ভ্যাট গোয়েন্দার নিরীক্ষণে উদ্ঘাটিত ১২ কোটি ৩০ লাখ টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি