1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফরিদপুরে সাতসকালে সড়কে গেল দুই প্রাণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ফরিদপুরে সাতসকালে সড়কে গেল দুই প্রাণ

ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, রোববার ভোরের দিকে কামারখালী আড়পাড়া সরকারি প্রাইমারি স্কুলের কাছে মহাসড়কের গতিরোধকের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাকের সঙ্গে লেগে যায়। এ সময় মাইক্রোবাসটির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত পাঁচজন।

নিহতরা হলেন মোশাররফ হোসেন (৮০) ও আমেনা বেগম (৬৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি