1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

প্রাথমিকের প্যানেল প্রত্যাশীরা দশম দিনের মতো অনশনে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

প্রাথমিকের প্যানেল প্রত্যাশীরা দশম দিনের মতো অনশনে

নিজস্ব প্রতিবেদক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্যানেলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দশম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন চাকরি প্রার্থীরা। এর আগেও একইস্থানে ১০ দিন ধরে অবস্থান করেছেন তারা।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী কমিটি-২০১৮ এর ব্যানারে এই আমরণ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে শতাধিক চাকরিপ্রত্যাশী গাদাগাদি করে কাফনের কাপড় পরে অবস্থান নিয়েছেন। আমরণ অনশনে এখন পর্যন্ত অর্ধশতাধিক আন্দোলনকারীরা অসুস্থ হয়ে পড়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু হাসান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরব না। ১৮৮ জন সংসদ সদস্য আমাদের সঙ্গে সম্মতি জানিয়ে ডিও লেটার দিয়েছেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে কোনো সাড়া পাচ্ছি না।

জানা যায়, ২০১৮ সালে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৮ হাজার ১৪৭ জনকে নিয়োগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি ৩৭ হাজার ১৪৮ জনকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়ে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি