1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রধানমন্ত্রীর জন্য চেয়ার তৈরি করে পুরস্কার পেলেন মমিনুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বড় আকারের চেয়ার তৈরি করেছেন মেলান্দহ আদিপৈত গ্রামের মগর আলীর ছেলে কাঠমিস্ত্রি মো. মমিনুল ইসলাম। তার তৈরিকৃত চেয়ার দেখে খুশি হয়ে নগদ ৬০ হাজার টাকা উপহার হিসেবে দিয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মির্জা আজমের পক্ষে মমিনুলের হাতে উপহার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, তার তৈরি চেয়ারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য মির্জা আজমকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে সে নিজ হাতে চেয়ারটি দিতে পারে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, আমি মমিনুলের বাড়িতে গিয়ে চেয়ারটি দেখেছি। সে একজন গরীব মানুষ। অতি কষ্টে নিজ উপার্জিত অর্থ থেকে সে চেয়ারটি তৈরি করেছে। তার চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপহারের টাকা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাঠমিস্ত্রি মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন যে আমি প্রধানমন্ত্রীকে আমার তৈরি করা চেয়ারটি নিজ হাতে দেব এবং আমি ও আমার ছেলের ইচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলার।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর ও নিঃস্বার্থ ভালোবাসা থেকেই তিনি এই চেয়ার তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য চেয়ার তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন উপজেলার আদিপৈত গ্রামের মগর আলীর ছেলে কাঠমিস্ত্রি মো. মমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি