1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

পূর্বধলায় দুদিন ধরে নেই বিদ্যুৎ, দুর্ভোগে এলাকাবাসীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে ওই এলাকাগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যায়। তখন থেকে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির আওতাধীন পূর্বধলা উপজেলা সদরসহ সারা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎ বিহীন রয়েছে।

ওই এলাকার বাসিন্দারা বলেন, একদিকে প্রচণ্ড দাবদাহ, আরেকদিকে পবিত্র মাহে রমজান। এ অবস্থায় বিদ্যুৎ না থাকায় সেচ, গৃহস্থালি কাজকর্ম, ইফতার, তারাবিসহ দৈনন্দিন সব কাজ নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।

পাটরা গ্রামের গৃহবধূ আছিয়া বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় প্রতিদিনের রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের মানিক মিয়া বলেন, দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, শাকসবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। চার্জের অভাবে মোবাইল বন্ধ রয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরে গিয়ে মোবাইল চার্জ দিয়ে এনেছি। এ দুর্বিষহ অবস্থায় আর কয়দিন থাকতে হবে?

উপজেলার মৌদাম গ্রামের রুহুল আমিন অভিযোগ করে বলেন, গ্রীষ্মের শুরু থেকেই চরম লোডশেডিং চলছে। সারা দিনে ২০ থেকে ২২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। কোনো মতে ২ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দিয়েই চলতো। কিন্তু গত দুই দিন ধরে একবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে আমরা দুর্বিষহ অবস্থায় আছি।

এ বিষয়ে নেত্রকোনা পল্লিবিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফরহাদ হোসেন বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে গেছে। লাইনে গাছপালা উপড়ে পড়েছে। তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুদিন ধরেই কাজ চলছে।

সহকারী মহাব্যবস্থাপক আরও বলেন, নেত্রকোনা থেকে লোক এনে লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি এলাকাগুলোতে খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি