1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাথরবাহী ট্রাকের চাপায় সুমন (৩৫) নামে মোটর সাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার পুলেরঘাট বাজার মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমন জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. সারোয়ার জাহান জানান, ব্যবসায়িক কাজে সুমন কটিয়াদী যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ৯টার দিকে পুলেরঘাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক (ঢাাকা মেট্রো ট-১৮-৫৯৫৮) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ঘাতক ট্রাকটি হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি