1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

নেত্রকোনায় দুর্নীতির মামলায় মাদরাসা অধ্যক্ষ কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা হোছাইনিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (২৩ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা ও দায়রা জজ শাহ জাহান কবীর ওই অধ্যক্ষের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাদ্রাসায় অবৈধভাবে লোক নিয়োগ, জেলা পরিষদ অনুদানের টাকা আত্মসাৎ, অভ্যন্তরীণ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও যথাযথভাবে হিসাব সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ২০১৮ সালে ওই মাদরাসার অফিস সহকারি আশরাফ উজ্জামান নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে এই মামলার তদন্তভার পড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর। তদন্ত শেষে দুদক আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত থেকে তাকে (অধ্যক্ষ) হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। নির্ধারিত প্রথম তারিখে আদালতে হাজির হননি তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি মঙ্গলবার (২২ মার্চ) আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে তা না মঞ্জুর হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি