1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনায় জঙ্গি সংগঠনের সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

নেত্রকোনার চল্লিশা এলাকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শারমিন আক্তার (১৭) নামের এক কিশোরীকে আটক করেছে র‍্যাব।

নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করার পর আজ শনিবার কোর্টে প্রেরণ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, র‍্যাব-৩ এর জালে ধরা পড়া শারমিন সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন ধরে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা বার্তা আদান প্রদান করছিলো। র‍্যাব শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, মেয়েটি আড়াল নামে ফেসবুক আইডির মাধ্যমে ভিডিওসহ নানা বার্তা আদান প্রদান করতো।
তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সে আনসার আল ইসলাম নামে জঙ্গি সংগঠনের সদস্য।

এ ঘটনায় র‍্যাব ৩ এর ডিএডি মো. ইখতিয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী (২০১৩)৮/৯ ধারায় মামলাটি দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি