1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নালিতাবাড়ী সীমান্তে আটক ভারতীয় দুই নাগরিক হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে আটককৃত ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এরা হলো- সিদ্দিক আলী (২২) ও কাবিল মিয়া (২২)। শনিবার দুপুরে উপজেলার উত্তর কালাকুমা গ্রাম থেকে আটকের পর আজ রবিবার (১১ এপ্রিল) নাকুগাঁও সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করে বিজিবি সদস্যরা।

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, গত পাঁচ দিন আগে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মাইনকার চর থানার ডাকাইরা গ্রামের তারা মিয়ার ছেলে সিদ্দিক আলী ও একই এলাকার সালাম মিয়ার ছেলে কাবিল এ দুইজন মিলে অবৈধভাবে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা নালিতাবাড়ী শহরের জনৈক ব্যক্তির বাসায় তিনদিন থাকার পর গত শুক্রবার কালাকুমা গ্রামের নুর ইসলামের বাড়ি যায়। রাতে থাকার পর শনিবার দুপুরে বাড়ির বাইরে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল তারা। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিচয় জানতে চান। এতে যুবকদ্বয় নিজেদের পরিচয় দিলে স্থানীয়রা আটক করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুকের নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে রবিবার তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি