1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নালিতাবাড়ীতে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী ভটভটি উল্টে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪০)। তিনি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বালকাকুড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আর আহত আবু সামাকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের নয়ানিকান্দা গরু হাটি থেকে গরু কিনে ভটভটিযোগে বাড়ি যাচ্ছিলেন আমিনুল ইসলাম। পথে শহরের কালিনগর এলাকায় বাইপাস সড়কে ভটভটির চাকা ভেঙে উল্টে যায়। এতে গরুর মালিক আমিনুল নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এসময় তার সহযোগী আবু সামা গুরুতর আহত হন। পরে দুজনকে দ্রুত এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু সামাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, একজন ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত ব্যক্তির মাথা ও হাতে আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভছির আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তার সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি