1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছে।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে যারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে ফতুল্লার বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান।

নিহত সাকিল হোসেন নাঈম (২২) ইসদাইর এলাকার খলিল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটকরা হলেন- মো. হাবিব (২৫) ও হৃদয় মিয়া (২২)।

এসআই বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনকে কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়া এ ঘটনায় লিমন নামে আরও একজন আহত হয়েছে এবং কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে বলে জানান নূর মোহাম্মদ।

নিহতের মা নাজমা বেগম সাংবাদিকদের বলেন, বাড়িতে মোবাইল ফোন চার্জে রেখে বাইরে গিয়েছিল নাঈম। পরে স্থানীয় লোকজনের কাছে ছেলেকে কুপিয়ে হত্যার খবর পান।

নাঈমের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি