1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে বলে জানা গেছে। মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই সজিব মিয়া (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত ইব্রাহিম খলিল (৪৫) এক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে বিকেলে চিকিৎসাধীন তাঁরও মৃত্যু হয়।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব মুশুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের সুকেন মিয়ার ছেলে। সে স্থানীয় মুশুল্লি উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণিতে পড়াশোনা করত। ইব্রাহিম খলিল টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা এলাকার মৃত আদম মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে দ্রুতগতির মোটরসাইকেল ও পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজিব মিয়ার মৃত্যুর হয়। স্থানীয়রা আহত ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করে। পরে নান্দাইল হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক আমাদের কেউ জানায়নি। পরবর্তীতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ওই দুর্ঘটনায় আহত ব্যক্তি বিকেলের দিকে ময়মনসিংহ হাসপাতালে মারা গেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি