1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নান্দাইলে প্রকাশ্যে কলেজছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নান্দাইলে এক কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই খালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুক্তভোগী আচারগাঁও খলাপাড়া বাজার থেকে অটোতে করে কলেজে আসার সময় খলাপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছোট ছেলে মো. ডালিম মিয়া (২৫) খলাপাড়া বাজারে অটো থেকে নামিয়ে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এতে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডালিম মিয়া পালিয়ে যান।

বিষয়টি ছাত্রীর বাবা স্থানীয় সাংসদ আলহাজ আনোয়ারুল আবদিন খান তুহিনকে জানালে তিনি নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানিয়েছেন, নান্দাইল মডেল থানায় ডালিমকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি