1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নান্দাইলে দিন দুপুরে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে স্কুলে যাচ্ছিল শিক্ষার্থী। এ সময় পথ রোধ করে পূর্ব থেকেই উত্ত্যক্তকারী যুবক। তার দল নিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে স্কুলছাত্রীকে। আত্মরক্ষায় চিৎকার দেয় স্কুলছাত্রী। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতরা। গতকাল সোমবার সকালে এমন ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইলের একটি সড়কে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে। আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা মেয়েটিকে পূর্ব থেকে অবস্থান করা একটি সাদা মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন জানান, তিনি ওই সময় বাড়ির সামনেই অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন তিনটি মেয়ে তার দিকে ছুটে আসছে। জানতে চাইলে মেয়ে তিনটি কিছুদূর দেখিয়ে বলে, ওইখানে অন্য একটি বোরকা পরিহিত মেয়েকে কয়েকজন মিলে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাচ্ছে। পরে তিনিসহ কয়েজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

স্কুলছাত্রী জানায়, দুর্বৃত্তদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। তারা হচ্ছেন- পাশের মোয়জ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের জসিম উদ্দিনের ছেলে অপু মিয়া (২০) ও শেরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (২২)। তার মধ্যে অপু তাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত। তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পথে পথরোধ করে কুপ্রস্তাব দেয়। রাজি না হলে দেখে নেওয়ারও হুমকি দেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, অভিযোগটির তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে মামলা নথিভুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি